স্টার গ্রাহকদের জন্য মাইলসের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় গ্রামীণফোনের স্টার গ্রাহকদের মন মাতাল ব্যান্ড মাইলস। সম্প্রতি বসুন্ধরার জিপি হাউসে অনুষ্ঠিত মাইলসের আড়াই ঘণ্টার পরিবেশনা উপভোগ করেন গ্রামীণফোনের প্রায় ২৫০ জন স্টার গ্রাহক। অনুষ্ঠানে মাইলস তাদের পুরোনো জনপ্রিয় গানের পাশাপাশি নতুন অ্যালবামেরও বেশ কয়েকটি গান পরিবেশন করে। গ্রামীণফোন সূত্রে জানা গেছে জানা গেছে, গত বছর থেকে তারা স্টার গ্রাহক কর্মসূচি চালু করে। গ্রাহকদের নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততার সময়কাল ও নেটওয়ার্ক ব্যবহারের ধরন অনুসারে স্টার গ্রাহক নির্বাচন করা হয়। আর সে অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। তখন থেকেই গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় মাইলসকে নিয়ে এ ধরনের আয়োজন করল। ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজন করা হবে।গ্রামীণফোনের হেড অব স্টার সাবস্ক্রাইবার প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত স্টার গ্রাহকদের স্বাগত জানান এবং গ্রামীণফোনের সঙ্গে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।গত রমজান মাসে মাইলস তাদের নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’র পাঁচটি গান গ্রামীণফোনের মাধ্যমে প্রকাশ করে। কোরবানির ঈদের আগে নতুন একটি ইংরেজি গান এবং আরও ১১টি গান গ্রামীণফোনের গ্রাহকেরা ওয়েলকাম টিউন, ফুল ট্র্যাক ডাউনলোড, মিউজিক রেডিওর (৪০৪০) মতো ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে গানগুলো উপভোগ করতে পারছেন।