স্টার সিনেপ্লেক্সে ‘কুংফু পান্ডা ২’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের ত্রিমাত্রিক অ্যানিমেশন ছবি কুংফু পান্ডা ২ এবার উপভোগ করতে পারবেন ঢাকার দর্শকেরা। ২ ডিসেম্বর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত ২৬ মে যুক্তরাষ্ট্রে এবং ১০ জুন যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পায় কুংফু পান্ডা ২। এর আগে ছবিটি কান উৎসবে প্রদর্শন করা হয়। ছবিটি তৈরিতে খরচ হয়েছে দেড় কোটি ডলার।