স্টার সিনেপ্লেক্সে ‘ট্রান্সফরমার্স’ সিরিজের তৃতীয় ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদে ‘অ্যাপোলো ১১’-এর যাত্রীরা একটি ট্রান্সফরমারের সন্ধান পেয়েছিল। কিন্তু তথ্যটা গোপন রাখা হয়। কারণ, লুকানো সেই ট্রান্সফরমারে আছে বিশ্বব্রহ্মাণ্ডের গোপন অনেক রহস্য। এই রহস্য যে উদ্ঘাটন করবে, পৃথিবী তার হাতের মুঠোয় চলে আসবে। শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সহায়তা করে অটোবটস। শেষ পর্যন্ত কার জয় হবে, কে জানবে সেই গোপন রহস্য? উত্তর পাওয়া যাবে ট্রান্সফরমার্স সিরিজের তৃতীয় ছবি ডার্ক অব দ্য মুন-এ। এবার ঈদে ঢাকার দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। ৪ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সে চলবে হলিউডের ব্লকবাস্টার এই ছবিটি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি প্রথম মুক্তি পায় এ বছর ২৯ জুন। ছবির প্রযোজক স্টিভেন স্পিলবার্গ আর পরিচালক মাইকেল বে। অভিনয় করেছেন শিয়া ল্যাবাফ, জন মালকোভিচ, জন টরটিউরো প্রমুখ। সাড়ে ১৯ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এরই মধ্যে আয় করেছে ১.১৯ বিলিয়ন ডলার।