স্টার সিনেপ্লেক্সে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দর্শকদের কাছে ফিরে এল ক্যারিবিয়ানের জলদস্যুরা। ফিরে এসেছে জ্যাক স্প্যারো। আবার সেই দুরন্ত অভিযানের চোখ ধাঁধানো দৃশ্য! পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস ছবিটি যুক্তরাজ্যে প্রথম মুক্তি পায় এ বছরের ১৮ মে আর যুক্তরাষ্ট্রে ২০ মে। ১৪ অক্টোবর থেকে ঢাকার দর্শকেরা দেখতে পাবেন হলিউডের এই ব্যবসাসফল ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি এনেছে স্টার সিনেপ্লেক্স। এযাবৎ ছবিটির মোট আয় এক বিলিয়ন ডলার। ছবির পরিচালক রব মার্শাল। ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করেছেন জনি ডেপ। সঙ্গে আরও আছেন পেনেলোপে ক্রুজ, জিওফ্রে রাশ প্রমুখ।