স্টিফেন হকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স: ৭০আইনস্টাইনের পর তাঁকে বলা হয় সবচেয়ে প্রতিভাবান তাত্ত্বিক পদার্থবিদ।কঠিন এক রোগ নিয়ে বছরের পর বছর বেঁচে থেকে চিকিৎসাবিজ্ঞানীদের জন্য এখন এক বিস্ময়ে পরিণত হয়েছেন মানুষটি।বিশ্বখ্যাত হওয়া বিজ্ঞানীর লেখা বই: এ ব্রিফ হিস্ট্রি অব টাইমবিয়ে: জেইন উইল্ডকে বিয়ে করেন।সেই ১৯৬৩ সালে তাঁর শরীরে স্নায়বিক রোগ মোটর নিউরন ডিজিজ (এমএনডি) ধরা পড়ে। চিকিৎসকেরা বলেছিলেন, বড়জোর কয়েক মাস বাঁচতে পারেন। অথচ এরপর প্রায় অর্ধশত বছর ধরে বেঁচে আছেন হকিং। ২১তম জন্মদিনের কিছুদিন আগে তাঁর এমএনডি ধরা পড়ে। ১৯৮৫ সালে এক অস্ত্রোপচারের পর তাঁর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে পড়ে। এখন বিশেষ এক কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে মনোভাব প্রকাশ করেন বাক্শক্তিহীন হকিং। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান চেয়ারের পদে ৩০ বছর কাটানোর পর ২০০৯ সালে সেখান থেকে অবসর নেন তিনি। গ্রন্থনা: ফেরদৌস ফয়সাল