স্টিভ জবসকে নিয়ে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ অক্টোবর চলে গেলেন প্রযুক্তি-দুনিয়ার এক দিকপাল স্টিভ জবস। তাঁর মৃত্যুর পরপরই হলিউড চাইছে তাঁকে নিয়ে একটি ছবি বানাতে। চুক্তির জন্য এগিয়েও এসেছে সনি পিকচার্স। জবসকে নিয়ে একটি জীবনী লিখেছেন অ্যাসপেন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও টাইম ম্যাগাজিনের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ওয়াল্টার আইজ্যাকসন। কথা ছিল, এ বছরের ২১ নভেম্বর বইটি প্রকাশ করা হবে। কিন্তু বিপুল চাহিদার কথা চিন্তা করে বইটি প্রকাশ করা হবে ২৪ অক্টোবর। আর এই বইয়ের চিত্রনাট্য-স্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে সনি পিকচার্স। জবসের প্রায় ৪০টি সাক্ষাৎকার ও পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী এবং প্রতিযোগীর সঙ্গে কথা বলে আইস্টিভ: দ্য বুক অব জবস নামের ওই জীবনীটি লিখেছেন ওয়াল্টার। পিটিআই।