স্টিয়ারিং হুইলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবরটি পড়ে যেকোনো গাড়িচালকেরই চমকে ওঠার কথা। কারণ লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, পাবলিক টয়লেটের আসনে যে পরিমাণ রোগজীবাণু থাকে, গাড়ির স্টিয়ারিং হুইলে থাকে এর চেয়ে নয় গুণ বেশি। গবেষণা দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের পরিচালক রন কাটলার বলেছেন, টয়লেটে প্রতি এক বর্গ ইঞ্চি জায়গায় সাধারণত ৮০টি ব্যাকটেরিয়া থাকে। অন্যদিকে গাড়ির ভেতরের একই পরিমাণ জায়গায় থাকে সাত শতাধিক জীবাণু। পিটিআই