স্টুডিওতে ফিরছে রোলিং স্টোনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর পথচলার অর্ধশতাব্দী পার করেছে ইংলিশ রক ব্যান্ড রোলিং স্টোনস। এ বছরই ঘটা করে ৫০ বছর পূর্তি উত্সবের কথা ছিল দলটির। কিন্তু শেষ পর্যন্ত ২০১৩ সালে এ উত্সবের সিদ্ধান্ত নিয়েছেন দলের সদস্যেরা। তার প্রস্তুতি নিতে আগামী সপ্তাহ থেকেই স্টুডিওতে মহড়া শুরু করবে রোলিং স্টোনস। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রোলিং স্টোনস ব্যান্ডের গিটারিস্ট রনি উড। রনি উড ছাড়াও এই মহড়ায় অংশ নিচ্ছেন ব্যান্ডটির ভোকালিস্ট মিক জ্যাগার, ভোকালিস্ট ও গিটারিস্ট কেইথ রিচার্ডস এবং ড্রামার চার্লি ওয়াটস। এই চারজন মিলেই ১৯৬২ সালে গড়ে তুলেছিলেন রোলিং স্টোনস। বেস গিটারিস্ট বিল ওয়াইম্যানেরও এই মহড়ায় অংশ নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।এ প্রসঙ্গে কেইথ রিচার্ডসের উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘আবারও একে অপরের সংস্পর্শে আসার সুযোগ পাচ্ছি আমরা। এ এক দারুণ অনুভূতি। বছরের পর বছর পার হয়েছে, অথচ কথা বলার সময় করে উঠতে পারিনি। এবারে দলের পুরোনো সব সদস্যরা মিলে স্টুডিওতে প্র্যাকটিস করব, ফিরে যাব সোনালি সেই অতীতে—ভাবতেই গা শিউরে উঠছে।’