স্টুডিওর বাইরে হ্যারি পটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো হ্যারি পটার ছবির শুটিংয়ের নানা বিষয় উন্মুক্ত করা হবে। লিভেসডেন স্টুডিওর ১০ বছরের হ্যারি পটার সিরিজের ছবিতে ব্যবহূত প্রপস, কস্টিউম, ম্যাজিক ইত্যাদি সরাসরি দেখতে পারবে আগ্রহী ব্যক্তিরা। ৩১ মার্চ থেকে লন্ডনের ২০ মাইল দূরে শুরু হওয়া স্টুডিও ট্যুরসে আগ্রহীরা হ্যারি ও তাঁর বন্ধুদের নানা কার্যক্রমের বিষয়গুলো সরাসরি দেখতে পারবে। এ ছাড়া হ্যারির নানা ধরনের জাদুর বিশেষ ইফেক্টস অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হবে।