স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে গেলেন রেলমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমণি এক্সপ্রেস ট্রেনে আজ বৃহস্পতিবার লালমনিরহাট থেকে ঢাকায় ফিরছিলেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি গাইবান্ধা স্টেশনে পৌঁছায়। এ সময় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দেওয়া হয়। পরে রংপুর ও লালমণি এক্সপ্রেস ট্রেনের বগি ও আসন বাড়ানোর জন্য মন্ত্রীর কাছে স্টেশন থেকে যাত্রীরা দাবি জানাতে থাকেন। এ সময় মন্ত্রী ট্রেনের দরজায় দাঁড়িয়ে তাদের উদ্দেশে বক্তব্য দিতে থাকেন। তখন ট্রেনটি চলতে শুরু করে এবং মন্ত্রী স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে যান। তাঁকে সবাই ধরাধরি করে রক্ষা করেন। ফলে অল্পের জন্য তিনি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।