স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম বার্ষিকী উদযাপিত
উদযাপন করা হলো যুক্তরাষ্ট্রের ‘আইকন’ খ্যাত স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম বার্ষিকী। ১৮৮৬ সালে মার্কিন বিপ্লবের প্রতীক হিসেবে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে এ বিখ্যাত মূর্তিটি হস্তান্তর করে।মূর্তি হস্তান্তরের এ অনুষ্ঠান গতকাল শুক্রবার বেশ ঘটা করে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পৃথিবীর ৪৬টি দেশ থেকে অভিবাসী হয়ে আসা ১২৫ জন মার্কিন নাগরিক স্ট্যাচু অব লিবার্টির পাদদেশে দাঁড়িয়ে দেশাত্মবোধের শপথ গ্রহণ করেন।এ উপলক্ষে হাডসন নদীর তীরে এলিস দ্বীপে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২৫ মার্কিন নাগরিকের শপথ গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বৈচিত্র্যপূর্ণ জাতিসত্তার উপস্থিতি স্মরণ করা হয়।এ ব্যাপারে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজার বলেন, ‘জাতিসত্তার এই বৈচিত্র্য জাতি হিসেবে আমাদের শক্তিশালী করেছে।’স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম বার্ষিকী উপলক্ষে এই বিখ্যাত মূর্তিকে এবার কিছুটা হাইটেক রূপে সাজানো হয়েছে। লিবার্টির মশালে স্থাপন করা হয়েছে পাঁচটি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে মার্কিনিরা পাখির চোখে দেখতে পাবেন স্ট্যাচু অব লিবার্টির চারদিকে নিউইয়র্ক হারবারের মোহনীয় দৃশ্য।আজ থেকে অনেক বছর আগে স্ট্যাচু অব লিবার্টির মশালে প্রবেশ করা যেত। এর মশালের অংশটি দেখতে অনেকটা ঝোলা বারান্দার মতো।১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় মশালের ভেতর সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ওই সময় একজন জার্মান গুপ্তচর পর্যটকের বেশে স্ট্যাচু অব লিবার্টির মশালে প্রবেশ করে এর ক্ষতিসাধনের চেষ্টা চালায়। ওয়েবসাইট।