স্ট্যালিনের একমাত্র মেয়ে মারা গেছেন
সাবেক সোভিয়েত একনায়ক জোসেফ স্ট্যালিনের একমাত্র মেয়ে সেভতলানা আলিলুয়েভা ৮৫ বছর বয়সে কোলোন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি সেবাকেন্দ্রে তিনি মারা যান বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে।সেভতলানা আলিলুয়েভা যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে তাঁর মেয়ের সঙ্গে বাস করছিলেন। তিনি সেখানে লানা পিটার্স (খধহধ চবঃবত্ং) নামেও পরিচিত।মার্কিন-সমর্থিত একটি অভ্যুত্থানের প্রচারণার জেরে ১৯৬৭ সালে দুই ছেলেকে রেখেই সেভতলানা আলিলুয়েভা ওরফে লানা পিটার্স মস্কো ত্যাগ করেন।বিশেষ করে প্রয়াত স্বামী ব্রিজেশ সিংয়ের প্রতি তত্কালীন সোভিয়েত কর্তৃপক্ষের আচরণের কারণেই তিনি দেশ ত্যাগ করেন। তবে যুক্তরাষ্ট্রে এসে তিনি বলেছিলেন, ‘নিজের স্বাধীন মতপ্রকাশের জন্যই এ দেশে আসা, যা রাশিয়ায় সম্ভব নয়।’স্বামী ব্রিজেশ সিংয়ের দেহভস্ম ভাসিয়ে দিতে ১৯৬৬ সালে পিটার্স ভারতে আসেন। কিন্তু দেশে ফেরার সময় তিনি একটি মার্কিন দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তখন তিনি তাঁর সোভিয়েত পাসপোর্ট পুড়িয়ে ফেলেন এবং সমাজতন্ত্র ও তাঁর বাবার সমালোচনা করেন। তিনি তাঁর বাবা স্ট্যালিনকে ‘নৈতিক ও ও আধ্যাত্মিক রাক্ষস’ বলেও অভিহিত করেন। তবে বাবা স্ট্যালিনের ছায়া থেকে বের হতে পারেননি বলেও স্বীকার করেন তিনি।মার্কিন প্রকৌশলী উইলিয়াম ওয়েসলি পিটার্সকে বিয়ে করার পর তিনি লানা পিটার্স নাম ধারণ করেন। ১৯৭৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের এক মেয়ে আছে।১৯৮০ সালে লানা পিটার্স আবারও সোভিয়েত ইউনিয়নে ফিরে আসেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের জেরে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।১৯৪৯ সালে লানা পিটার্স মস্কো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাঁর চারটি বই রয়েছে। এর মধ্যে দুটি স্মৃতিগ্রন্থই সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় আছে।১৯৫৩ সালে লানার বাবা সাবেক সোভিয়েতের একনায়ক জোসেফ স্ট্যালিন মারা যান। এই একনায়কের বিরুদ্ধে তাঁর শাসনামলে লাখ লাখ মানুষ হত্যার অভিযোগ রয়েছে।