স্তন প্রতিস্থাপন কোম্পানির প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের পলি ইমপ্লান্ট প্রোথিসির (পিআইপি) প্রতিষ্ঠাতা ও মালিক জ্যাঁ ক্লদ মেসকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, মেসের কোম্পানির বিরুদ্ধে স্তন প্রতিস্থাপনের সময় নিম্নমানের সিলিকন ব্যবহারের অভিযোগ রয়েছে। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।ফ্রান্সের দুই হাজার ৭০০ নারী মেসের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ হত্যা বা আহত করার অভিযোগ আনা হতে পারে। পিআইপি দ্বিতীয় প্রধান কর্মকর্তা ক্লদে কটিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।২০১০ সালে ফ্রান্স সরকার দেশটিতে স্তন প্রতিস্থাপন নিষিদ্ধ করে। তাদের আশঙ্কা, স্তন প্রতিস্থাপনের সময় অত্যন্ত নিম্নমানের সিলিকন ব্যবহার করা হয়, যার কারণে সেগুলো ফেটে বা ছিদ্র হয়ে যেতে পারে।ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত ৬৫টি দেশের চার লাখ নারী স্তন প্রতিস্থাপন করিয়েছে। বিবিসি।