স্তনে সিলিকন সরবরাহকারীর বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তনে সিলিকন প্রতিস্থাপন পদ্ধতি বিশ্বব্যাপী সরবরাহকারী প্রতিষ্ঠান পলি ইমপ্লান্ট প্রথিজির (পিআইপি) প্রতিষ্ঠাতা জ্যঁ ক্লদ ম্যাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)। সংস্থাটির নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছে।স্তনে সিলিকন প্রতিস্থাপন করে বিপাকে পড়েছেন ফ্রান্সের ৩০ হাজার নারী। সিলিকন সরিয়ে স্তনকে আগের মতো ফিরিয়ে আনতে গত শুক্রবার তাঁদের পরামর্শ দেয় ফরাসি কর্তৃপক্ষ। তবে পিআইপির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে স্তনে সিলিকন প্রতিস্থাপন পদ্ধতির কোনো সম্পর্ক নেই।বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ২০১০ সালে কোস্টারিকায় গ্রেপ্তার হন ক্লদ ম্যাশ। কিন্তু এ ঘটনায় আদালতের নির্ধারিত তারিখের আগেই দেশ থেকে পালিয়ে যান তিনি। ইন্টারপোলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরারি ম্যাশের গ্রেপ্তার চায় কোস্টারিকা। অবশ্য গ্রেপ্তারের সঙ্গে ইন্টারপোলের পরোয়ানার সম্পর্ক আছে কি না, এটা স্পষ্ট নয়।পিআইপিকে গত বছর নিষিদ্ধ ঘোষণা করে ফ্রান্স সরকার। পিআইপির সিলিকন প্রতিস্থাপনের অন্যতম প্রধান বাজার পশ্চিম ইউরোপ। একই সঙ্গে যুক্তরাজ্য, স্পেন, ইতালি, জার্মানি ও ইউক্রেনে সিলিকন প্রতিস্থাপন বাজারজাত করে আসছে প্রতিষ্ঠানটি। রয়টার্স।