স্ত্রী আইভির কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত মহিলাবিষয়ক সম্পাদক ও স্ত্রী আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। আজ শুক্রবার আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী গোরস্থানে তাঁর কবরে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন।সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বনানী কবরস্থানে পৌঁছান। স্ত্রীর কবরে শ্রদ্ধা নিবেদনের পর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের নিহত ব্যক্তিদের এবং জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা জানান। সেখানে সুরা ফাতেহা পাঠ করে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাংসদ, রাষ্ট্রপতি পরিবারের সদস্য এবং রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন বেগম আইভি রহমান। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর দুই পা কেটে ফেলা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ২৪ আগস্ট তিনি মারা যান।আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচিতে দলের সবাইকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।