স্ত্রী বাড়ি না ফেরায় স্বামীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী বাড়ি না ফেরায় স্বামী তার শ্বশুর বাড়িতে বিষপানে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের আগনিলজা গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে একই ইউনিয়নের চরবিলসা গ্রামের আজিম উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (২৫) পাশ্ববর্তী আগনিলজা গ্রামের বিচ্ছেদ দেওয়ানের মেয়ে সোনিয়া আক্তারকে (২০) বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে পারিবারিক কলহের কারণে কাউকে না জানিয়ে সোনিয়া তার বাবার বাড়ি চলে যায়। অনেক চেষ্টা করেও তাকে তার স্বামী সিরাজুল ইসলাম নিজের বাড়িতে নিতে পারেনি। পরে গত বৃহস্পতিবার সন্ধায় সে বিষপান করে শ্বশুর বাড়ির (সোনিয়ার বাবার বাড়ি) উঠানে গিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সিরাজুলের পিতা আজিম উদ্দিন মির্জাপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুনজিয়া আক্তার বলেন, মৃতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।