স্ত্রী-সন্তানকে প্রহার করা যাবে, তবে শরীরে থাকবে না আঘাতের চিহ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত এক রায়ে বলেছেন, স্ত্রী ও শিশুসন্তানকে মারধর করা যাবে। তবে এমনভাবে প্রহার করা যাবে না, যাতে তাদের শরীরে আঘাতের চিহ্ন পড়ে যায়। দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট এ মাসের গোড়ার দিকে এ রায় দিয়েছেন। আবুধাবিভিত্তিক দৈনিক দ্য ন্যাশনাল আজ সোমবার এ খবর প্রকাশ করেছে।স্বামীর নির্যাতনের বিরুদ্ধে এক নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দিয়েছেন। অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর প্রাপ্তবয়স্ক মেয়েকেও মারধর করেন। এতে দুজনের শরীরেই কালশিরে পড়ে যায়।আদালত ওই ব্যক্তিকে স্ত্রীকে মারধরের অভিযোগে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে এও বলেন, ইসলামে শৃঙ্খলা রক্ষার বিষয়ে নির্দেশনা রয়েছে। তবে শরীরে দাগ পড়ে যায়, সেভাবে মারধর করা যাবে না। আদালত আরও বলেন, প্রাপ্তবয়স্ক সন্তানকে কোনোভাবেই মারধর করা যাবে না। দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইন।