স্ত্রীও দেননি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে একজন চেয়ারম্যান পদপ্রার্থী মাত্র একটি ভোট পেয়েছেন। গতকাল শনিবার ১ নম্বর খোকসা ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়। ওই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪৭০ জন। ভোট পড়ে ৪৪৪টি। গণনায় দেখা যায়, তালা মার্কায় মাত্র একটি ভোট পড়েছে। এ সময় উপস্থিত প্রার্থীর পোলিং এজেন্ট আমজাদ হোসেন জানান, ভোটটি তিনিই দিয়েছেন। তিনি আরও জানান, চেয়ারম্যানের স্ত্রীও এ কেন্দ্রের ভোটার, কিন্তু স্ত্রীও তাঁকে ভোট দেননি। কুষ্টিয়া অফিস