স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গৌতম রায়কে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ রোববার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় গৌতম আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামে। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) মো. খসরুজ্জামান জানান, ২০০৮ সালের ৪ মে দিবাগত রাতের কোনো একসময় আসামি গৌতম রায় তাঁর স্ত্রী মিতা রানী রায়কে (২০) শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ আখখেতে ফেলে রাখা হয়। পরদিন মধুখালী থানার পুলিশ লাশ উদ্ধার করে।ওই দিনই মিতার বাবা আনন্দ কুমার রায় গৌতমকে আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।