স্ত্রীর নাক কাটলেন সাবেক স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী ছেড়ে গেছে তাতে ক্ষতি নেই। বনিবনা হয়নি বলে স্ত্রী চলে যেতেই পারেন। কিন্তু তাই বলে আবার বিয়ে করে সুখে-শান্তিতে স্ত্রী নতুন সংসার করবে! পুরোনো স্বামী সুরেশের পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে পড়ছিল। সাবেক স্ত্রীর নতুন সংসার আর সহ্য হচ্ছিল না সুরেশের। আর তাই নাক কেটে পুরোনো স্ত্রীকে শাস্তি দিলেন সুরেশ। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের চিত্তরগড় জেলায়। আজ রোববার সেখানকার পুলিশ জানিয়েছে এ কথা।এনডিটিভির খবরে বলা হয়, সাবেক স্বামী সুরেশ আরও ছয়জনকে নিয়ে সাবেক স্ত্রীর নতুন বাড়িতে ঢোকেন। পরে স্ত্রীর নাক কেটে দেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।