স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ১১৫টি মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো ছুতো পেলেই একসময় শখের বশেই মামলা ঠুকে দিত মামলাবাজেরা। কিন্তু তাই বলে স্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকবেন স্বামী! অবিশ্বাস্য মনে হলেও খবরটি একদম সত্য।পুনে জেলা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর কিশওয়ার কয়েক বছর আগে স্বামী মুম্বাই হাইকোর্টের আইনজীবী নাজিরুদ্দিন নিজামুদ্দিন কাজির সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর কাছে একটি চরমপত্র পাঠিয়েছিলেন। সেই থেকে শুরু। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বামী নাজিরুদ্দিন আইনজীবী স্ত্রীর বিরুদ্ধে একটি মানহানির মামলা ঠুকে দেন। এ যেন সেয়ানে সেয়ানে লড়াই।এরপর স্ত্রী যতবার স্বামীর বিভিন্ন কাজের সমালোচনা করে চিঠি দিয়েছেন, ঠিক ততবারই স্বামী মামলা ঠুকেছেন স্ত্রীর বিরুদ্ধে। এখন এই মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১৫। এর মধ্যে অবশ্য ২০টি মামলার শুনানিও হয়েছে।গত সপ্তাহে স্বামী নাজিরুদ্দিন ডিভোর্স চেয়ে স্ত্রীর বিরুদ্ধে ১১৬তম মামলা করতে গেলে আদালত মামলা না নিয়ে তাঁকে ফিরিয়ে দেন। এ সময় মুম্বাই হাইকোর্টের আইনজীবী জেনারেল রবি কদম নাজিরুদ্দিনকে ‘মামলাবাজ’ আইনজীবী হিসেবে অভিহিত করেন।