স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখায় বন্ধুকে জীবন্ত কবর!
ভারতের তামিলনাড়ু রাজ্যের থানজাবুর জেলার এক গ্রামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বন্ধুর অবৈধ শরীরিক সম্পর্ক থাকার জেরে ওই বন্ধুকে জীবন্ত কবর দিয়েছেন। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। হত্যাকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, থানজাবুর জেলার শিরুবাবিধুতি এলাকার বাসিন্দা নদিমুথু (৩৭) ও চন্দ্রশেখর (৪১) দীর্ঘদিন ধরে পরস্পরের বন্ধু। এর পরও নদীমুথুর স্ত্রী রমার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল চন্দ্রশেখরের। বিষয়টি জানতে পেরে নদীমুথু চন্দ্রশেখরের সঙ্গে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন স্ত্রীকে। তা সত্ত্বেও পরকীয়া চলতে থাকে। এমন পরিস্থিতিতে সমস্যার স্থায়ী সমাধান করতে বন্ধুদের নিয়ে চন্দ্রশেখরকে হত্যার পরিকল্পনা করেন নদীমুথু।গত সোমবার নিজ এলাকায় এক মদের আসরে চন্দ্রশেখরকে নিমন্ত্রণ জানান নদীমুথু। চন্দ্রশেখরকে জোর করে বেশি মদ খাওয়ানো হয়। অতিরিক্ত মদ্যপানের কারণে মাটিতে পড়ে বেহুঁশ হয়ে যান চন্দ্রশেখর। পরে নদীমুথু ও তাঁর বন্ধুরা চন্দ্রশেখরকে মারধর করে একটি সেতুর নিচে জীবন্ত পুঁতে ফেলেন।ওই দিন বাড়িতে না ফেরায় চন্দ্রশেখরের খোঁজে বের হন তাঁর স্ত্রী গোমথি। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁকে জানান, সোমবার সন্ধ্যায় নদীমুথুসহ কয়েকজনের সঙ্গে বেরিয়েছিলেন চন্দ্রশেখর। এ কথা শোনার পর গোমথি ও গ্রামবাসী মিলে নদীমুথুর কাছে চন্দ্রশেখরের খবর জানতে চান। নদীমুথরু পরস্পরবিরোধী কথাবার্তা শুনে উপস্থিত লোকজনের সন্দেহ বেড়ে যায়। গতকাল বুধবার সন্ধ্যায় থিরুচিত্তারামবালাম পুুলিশে সোপর্দ করা হয় নদীমুথুকে। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে চন্দ্রশেখরকে হত্যার কথা স্বীকার করেন নদীমুথু। কোথায় হত্যা করা হয়, তা-ও বলেন। নদীমুথুর তথ্য অনুযায়ী পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়। পুলিশ এখন চন্দ্রশেখরের অন্যান্য বন্ধুদের খুঁজছে।