স্ত্রীর হাতে স্বামী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মানিকনগরে স্ত্রীর বঁটির আঘাতে আজ রোববার সকালে হাসান আহমেদ (৪০) নামে একজন খুন হয়েছেন। পুলিশ নিহতের স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) আটক করেছে।সবুজবাগ থানার দ্বিতীয় কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আজ সকালে দাম্পত্য কলহের একপর্যায়ে মনোয়ারা তরকারি কাটার বঁটি দিয়ে হাসানকে আঘাত করেন। এলাকাবাসী আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কী নিয়ে তাঁদের কলহ, সে বিষয়টি জানা যায়নি। মনিরুজ্জামান জানান, ১০ মাস আগে মনোয়ারাকে বিয়ে করেন হাসান। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। হাসানের আগের পরিবার রয়েছে। আর মনোয়ারার আগের স্বামীর মৃত্যু হয়েছে। হাসানের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে কাজ করতেন। তাঁরা চলতি মাসে মানিকনগর কুমিল্লাপট্টির একটি বাসা ভাড়া নেন। ওই বাসাতেই এ ঘটনা ঘটে।এদিকে ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা হাসানের লাশ নিয়ে আসেন। তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করলে বাহকেরা সবাই পালিয়ে যান। মেডিকেলের মৃত্যু তালিকায় তাঁর নাম ওঠে অজ্ঞাতপরিচয় ব্যক্তি হিসেবে।