স্থগিত হওয়া জেএসসি পরীক্ষা ২২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) স্থগিত হওয়া গণিত ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) সমাজবিজ্ঞান পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ রোববার পরীক্ষা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির ডাকা হরতালের কারণে গতকাল শনিবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিত ঘোষণা করে বাংলাদেশ আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন আজ রোববার প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে গতকাল শনিবার সন্ধ্যায় জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে ২২ নভেম্বর স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঠিক করা হয়। পরে নতুন তারিখ আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গতকাল রাতে আবারও ২২ নভেম্বর স্থগিত করা পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়। তিনি জানান, ওই দিন আগের সময় অনুযায়ী (সকাল ১০টা) পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।