স্থগিতাদেশের জন্য যমুনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত অংশ ভাঙার কাজ স্থগিত রাখতে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের করা আবেদন হাইকোর্ট খারিজ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় বিচারপতি মমতাজউদ্দিন আহম্মেদ ও বিচারপতি নাইমা হায়দারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অননুমোদিত অংশ ভাঙার ওপর স্থগিতাদেশ চেয়ে এ আবেদন করা হয়। আদালতে যমুনা পার্ক কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী রফিক-উল হক, সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রাজউকের পক্ষে এ এস এম মেজবাহউদ্দিন শুনানিতে অংশ নেন। রাজউকের আইনজীবী মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যমুনা কর্তৃপক্ষ রাজউকে আপিল করেছে। এ বিষয়টি উল্লেখ করে এ আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কার্যক্রম স্থগিত রাখতে তারা একটি আবেদন করেছিল। আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে।’ ইতিমধ্যে অননুমোদিত অংশ ভাঙার কাজও শুরু হয়ে গেছে বলে তিনি জানান।