স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পের গাড়ির হিসাব চেয়েছে সংসদীয় কমিটি
জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের গাড়িগুলো কোথায়, কীভাবে ব্যবহূত হচ্ছে তা কমিটিকে জানানোর জন্য বলেছে। আজ রোববার জাতীয় সংসদে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ঢাকা ওয়াসাকে চাহিদা অনুযায়ী পানি উত্পাদন এবং প্রয়োজনের অতিরিক্ত পানি উৎদন না করে সুষ্ঠু পরিকল্পনামাফিক পানি উত্পাদনের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়াও ঢাকা শহরের পানি নিষ্কাশন ত্বরান্বিত করতে সব খাল উদ্ধারের সুপারিশ করা হয়। বৈঠকে পুরোনো ইউনিয়ন পরিষদ ভবন মেরামত বা নতুন ভবন নির্মাণ এবং যেসব ইউনিয়ন পরিষদের ভবন নেই, সেগুলো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, মোস্তফা ফারুক মোহাম্মদ, এস কে বাকের, মোহম্মদ রফিকুল ইসলাম, ফজলে হোসেন বাদশা ও ফরিদুন্নাহার লাইলী উপস্থিত ছিলেন।