স্থানীয় সরকারে ৩০ শতাংশ নারী আসন সংরক্ষিত হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকারগুলোতে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, তাঁর সরকার নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করেছে এবং নারীপাচার বন্ধে কঠোর আইন কার্যকর করছে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার গত তিন বছরে বিপুলসংখ্যক নারীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।সংগঠনের সভাপতি নাসিমুন নাহার ও সাধারণ সম্পাদক পারভীন সুলতানা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা দেশের নারীদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।