স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু করা হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সরকারি আইন কর্মকর্তা নিয়োগের ব্যাপারে স্থায়ী অ্যাটর্নি সার্ভিসব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু করবে সরকার। এ ব্যাপারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সহায়তা করতে এগিয়ে এসেছে বলে মন্ত্রী জানান।আইনমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতগুলোর আইন কর্মকর্তাও পরিবর্তন হয়ে যায়। ফলে রাষ্ট্রের স্বার্থসংশ্লি¬ষ্ট মামলা ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ব্যবস্থা পরিবর্তনের সময় এসেছে। খবর বাসসের। সরকারি আইন কর্মকর্তাদের ১৪তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী আজ শনিবার এসব কথা বলেন।আইনমন্ত্রী আরও বলেন, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ-প্রক্রিয়ার মতোই আইন কর্মকর্তাদের নিয়োগপ্রক্রিয়া চালু করতে হবে। বর্তমান বিচারব্যবস্থায় বিচারকদের এককভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং অপরিসীম।শফিক আহমেদ বলেন, সরকারি স্বার্থসংশ্লি¬ষ্ট মামলাগুলোতে সরকারি আইন কর্মকর্তাদের আরও সতর্ক হতে হবে। অল্প সময়ের মধ্যে মামলার বিচার-কার্যক্রম সম্পন্ন করে জনগণ যাতে ন্যায়বিচার পায়, সে জন্য আইন কর্মকর্তাদের প্রতি আইনমন্ত্রী আহ্বান জানান।বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ডানিডার উদ্যোগে আয়োজিত ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মো. হামিদুল হক ও কোর্স পরিচালক মফিজুল ইসলাম।