স্থায়ী কমিটির বৈঠকে সরকারি অর্থ অপচয়ের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে প্রগতি ইন্ডাস্ট্রিজ ও ইস্টার্ন কেবলস লিমিটেডের সেলস প্রমোশন অফিস থাকা সত্ত্বেও বেসরকারি এজেন্ট নিয়োগ করে অনিয়মিতভাবে কমিশন প্রদান করায় দুই কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৭৪০ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তি বাস্তবসম্মত বিবেচনা করা হয়নি। এ ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মাধ্যমে সরকারি অর্থ অপচয় করায় নিন্দা জ্ঞাপন করা হয় এবং এজেন্ট নিয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন যথাযথ নিয়মে দাখিল করার সুপারিশ করা হয়।আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৭৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, খান টিপু সুলতান, নারায়ণ চন্দ্র চন্দ এবং মোছা. ফরিদা আখতার বৈঠকে অংশগ্রহণ করেন।বৈঠক শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ও আধা সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ২০০৪-২০০৫ সময়ের হিসাব সম্পর্কে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কর্তৃক সম্পাদিত গুরুতর আর্থিক অনিয়ম ও ক্ষয়ক্ষতির অডিট আপত্তির ওপর অনুচ্ছেদ ১, ৩ ও ৯ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের ১১টি প্রতিষ্ঠানে অনিয়মিতভাবে বাড়ি ভাড়া প্রদান ও কর্তন না করায় এক কোটি ৬০ লাখ ৭১ হাজার ৭০৮ টাকা আর্থিক ক্ষতি এবং সর্বনিম্ন দরদাতার কাছ থেকে ক্রয় না করা, একক দরপত্রে কার্যাদেশ প্রদান এবং পুনরায় দরপত্র আহ্বান না করায় দুই কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৮৮৩ টাকা আর্থিক ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির বিষয় দুটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।এ ছাড়া বৈঠকে কমিটির ৪০তম, ৫৪তম ও ৬১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়। কিন্তু গৃহীত সিদ্ধান্তগুলো পুরাপুরি বাস্তবায়িত না হওয়ায় যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুনরায় সময় নির্ধারণ করা হয়।বৈঠকে ২০১০ সালের ৭ অক্টোবর অনুষ্ঠিত কমিটির ৪০তম বৈঠকে অনুচ্ছেদ ১.০৩-এর আলোকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০০২-২০০৪ অর্থবছরে ঘোড়াশাল ইউরিয়া সার ফ্যাক্টরি লিমিটেডের জন্য ১০ টন পলিথিন ব্যাগ ক্রয় কেন যথানিয়মে ক্রয় করা হয়নি, কেন পলিথিন প¬্ল্যান্টে উত্পাদন না করে দরপত্র ছাড়াই বেশি দামে ৬৯ লাখ ৭৬ হাজার টাকা মূল্যমানের পলিথিন ব্যাগ বিসিআইসির সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত লুত্ফুজ্জামান বাবরের প্রতিষ্ঠান ঢাকার মেসার্স মিরাকল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ক্রয় করা হয় এবং ওই ক্রয়ের সঙ্গে কোনো কোনো কর্মকর্তা জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, হয়ে থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা যাচাই করার জন্য তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়। এ জন্য চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে ৭৪তম বৈঠকে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে সেটি বাস্তবসম্মত না হওয়ায় তদন্ত কমিটির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ মেসার্স মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানা সুষমকরণের সুপারিশ করা হয়।সিএজি আহমেদ আতাউল হাকিম, শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকিসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশি¬ষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।