স্থায়ীভাবে মঙ্গা মোকাবিলায় ওয়ার্কিং কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গাপীড়িত এলাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচিগুলোর মধ্যে সমন্বয় আনতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব আবদুল ওয়াজেদকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচির তালিকা এবং একটি খসড়া কৌশলপত্র প্রস্তুত করে জাতীয় কমিটির কাছে উপস্থাপন করবে। মঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই এলাকার মৌসুমী বেকারদের কাজের সুযোগ সৃষ্টি করে সারা বছর আয়ের ব্যবস্থা করা হবে।আজ মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মঙ্গা দূরীকরণ শীর্ষক জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বৈঠকে সভাপতিত্ব করেন।খাদ্যমন্ত্রী বলেন, দেশের মোট জনগোষ্ঠীর ৩৭ শতাংশ দরিদ্র। এর মধ্যে ২৫ শতাংশ অতিদরিদ্র। বৃহত্তর রংপুর বিভাগের পাঁচটি জেলা ও উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকায় ৬০ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে। এ বছর মঙ্গা দূরীকরণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিল।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে এই এলাকার মৌসুমী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল। কর্মসৃজন কর্মসূচির আওতায় মঙ্গাপ্রবণ জেলাসমূহে ৭৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই অর্থে এক লাখ ৮৯ হাজার মৌসুমী বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হয়।বৈঠকে কমিটির সদস্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা মঙ্গা এলাকার জন্য গৃহীত নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মসূচি তুলে ধরেন।বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মো. মোখলেছুর রহমান, খাদ্য ভািগের সচিব বি ডি মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব কাজী আখতার হোসেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক, রাজশাহীর বিভাগীয় কমিশনার, ব্র্যাকের প্রতিনিধিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।