স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুস্থ হয়ে দেশে না ফেরা পর্যন্ত সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল বৃহস্পতিবার রাতে এ কথা নিশ্চিত করেছেন।রাষ্ট্রপতি বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিত্সকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।এদিকে বাসস গতকাল রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভুঞার বরাত দিয়ে জানায়, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। গতকাল বিকেলে সিঙ্গাপুর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাষ্ট্রপতির হূিপণ্ডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ফুসফুসের সংক্রমণের চিকিত্সায় অগ্রগতি হচ্ছে। এ ছাড়া ডায়ালাইসিস করার পর তাঁর কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।