স্পিকারের কাছে কোনো দাবি নেই: জয়নুল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘মাননীয় স্পিকার, আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। আপনার কাছে আর কোনো দাবি নেই। যে জাতীয় সংসদ অকার্যকর সে সংসদে যাওয়ার বিবেচনা আর নেই।’ আজ শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে জয়নুল আবদিন ফারুক বলেন, বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বাংলাদেশের জনগণের এক দফা দাবি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন।