স্পিলবার্গের হাতে ‘টেন কম্যান্ডমেন্টস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার নতুন ছবি হাতে নিচ্ছেন অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। তবে তা আনকোরা কোনো ছবি নয়; ১৯৫৬ সালের সাড়া জাগানো ছবি টেন কম্যান্ডমেন্টস নতুন করে নির্মাণ করবেন তিনি। হলিউডের সর্বকালের সেরা ছবিগুলোর একটি এই ছবি। যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। ছবিটি প্রযোজনা করবে ওয়ার্নার ব্রাদার্স। তবে এই ছবিতে মূল ছবির চেয়ে ভিন্নতা অনেক বেশি থাকবে বলে স্পিলবার্গের প্রত্যাশা। পিটিআই।