স্পেকট্রাম ফি জমা দেওয়ার সময় দ্বিতীয় দফা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটরদের দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নে স্পেকট্রাম ফি জমা দেওয়ার সময় দ্বিতীয়বারের মতো বাড়িয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সময় অনুযায়ী, টাকা জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৯ নভেম্বর।প্রথমে গত ৩১ অক্টোবর স্পেকট্রাম ফি জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করে বিটিআরসি অপারেটরদের চিঠি দিয়েছিল। পরে অপারেটরদের দাবির মুখে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় টাকা জমা দেওয়ার জন্য সাত দিন সময় বাড়িয়েছিল। বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ এ তথ্য জানান।প্রথম দফায় বাড়ানো সময় অনুযায়ী ৬ নভেম্বর স্পেকট্রাম চার্জ জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে ওই দিন সরকারি বন্ধ থাকার কারণে নতুন করে সময় বাড়ানো হয়েছে বলে বিটিআরসি সূত্র জানায়।এদিকে গতকাল বুধবার বিকেলে বিটিআরসির ভাইস চেয়ারম্যানের কাছে ভ্যাট বাদে স্পেকট্রাম ফি বাবদ ৭৯১ কোটি ৫৭ লাখ ৮৩২ হাজার টাকা জমা দিয়েছে।এরই মধ্যে গ্রামীণফোন লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফিসহ প্রথম কিস্তি হিসেবে এক হাজার ৩৫৮ কোটি ৪৫ লাখ টাকা জমা দিয়েছে। বাংলালিংক ও সিটিসেল তাদের লাইসেন্স নবায়ন ফি জমা দিলেও গতকাল বিকাল পর্যন্ত স্পেকট্রাম ফি জমা দেয়নি।আগামী ১০ নভেম্বর দেশের চারটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ, রবি, বাংলালিংক ও সিটিসেলের লাইসেন্সের মেয়াদ শেষ হবে। চলতি মাসের ৯ অথবা ১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের আরও ১৫ বছরের জন্য লাইসেন্স প্রদান করার কথা রয়েছে।