স্পেনে ধূমপানবিরোধী কঠোর আইন কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান প্রতিরোধে স্পেন সরকার দেশে কঠোর আইন কার্যকর করেছে।নতুন এই আইনে দেশটির পানশালা ও রেস্টুরেন্টে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি টেলিভিশন অনুষ্ঠান, হাসপাতাল ও স্কুলের খেলার মাঠেও ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপের দেশগুলোয় বিদ্যমান ধূমপানবিরোধী কঠোরতর আইনগুলোর মধ্যে এটি অন্যতম।নতুন এই আইন ২০০৬ সালের ধূমপানবিরোধী আইনকে আরও কঠোর করেছে। ২০০৬ সালে দেশটিতে প্রথমবারের মতো ধূমপানবিরোধী আইন কার্যকর হয়। ওই আইনের আওতায় কর্মক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল।তবে নতুন আইনে এই নিষেধাজ্ঞা রেস্টুরেন্ট ও পানশালায়ও বলবৎ করা হয়েছে। দেশটির রেস্টুরেন্টগুলোর কর্তৃপক্ষ বলছে, এর ফলে তাদের ব্যবসা ১০ শতাংশ কমে যেতে পারে।তবে স্পেনের চিকিৎসকেরা বলছেন, আইনের নতুন ধারাটি ধূমপান ছাড়তে সহায়তা করবে। এক পরিসংখ্যান অনুযায়ী, স্পেনে ধূমপানজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ১৬০ জন লোক মারা যায়। এদের মধ্যে পরোক্ষ ধূমপানে মারা যায় চারজন। বিবিসি।