স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সারা দেশের মানুষের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।বিএনপির ডাকে আজ সোমবার সারা দেশে পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল। প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ বন্ধ, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ উদ্যোগের প্রতিবাদে সহিংস ঘটনায় খালেদা জিয়াসহ হাজার হাজার মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে বিএনপি এ হরতাল ডেকেছে।