স্বদেশি ভাষার তরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি অনুষ্ঠান দেখছিলেন জাপানি এক পেনশনভোগী ব্যক্তি। কিন্তু বিদেশি ভাষার অতি ব্যবহার দেখে তাঁর মেজাজ গেল বিগড়ে। স্বদেশি ভাষার প্রতি এমন দরদ উথলে উঠল তাঁর, আবেগ দমাতে না পেরে তিনি শেষে মামলা ঠুকে দেন ওই টিভি কেন্দ্রের বিরুদ্ধে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।হোজি তাকাহাশি (৭১) নামের ওই ব্যক্তির পক্ষ থেকে তাঁর আইনজীবী দাবি করেন, ওই অনুষ্ঠানে জাপানি ভাষার বদলে ইংরেজি থেকে ধার করা শব্দ খুব বেশি ব্যবহার করা হয়। এই অভিযোগের বিপরীতে তাকাহাশি মার্কিন মুদ্রায় ১৪ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করেন। বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৯১ হাজার ৫৮০ টাকা।গতকাল বৃহস্পতিবার আইনজীবী মুত্সুও মিয়াতা বলেন, এখানে উদ্বেগের বিষয়টি হচ্ছে, জাপান খুব বেশি যুক্তরাষ্ট্র-ঘেঁষা হয়ে যাচ্ছে। এখানে অনুভূতিতে যে জিনিসটি নাড়া দিচ্ছে, তা হচ্ছে জাপান যেন ক্রমে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য বনে যাচ্ছে। তিনি বলেন, এটা জাপানি সংস্কৃতির সঙ্গে জড়িত। এর সঙ্গে দেশ, দেশের রাজনীতি ও অর্থনীতিও জড়িত।জাপানের নিজস্ব ভাষা বেশ সমৃদ্ধ। এর পরও অন্য ভাষা থেকে শব্দ ধার করা তাদের ঐতিহ্য।