স্বপ্ন, আগোরা ও মীনাবাজারকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল এগ্রো ফুড প্রোডাক্টসের পণ্য রাখায় রাজধানীর মগবাজারের স্বপ্ন, আগোরা ও মীনাবাজারের তিনটি শাখাকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি দল এ জরিমানা করে।আইডিয়াল এগ্রো প্রোডাক্টস বিএসটিআইয়ের বাধ্যতামূলক ১১টি পণ্যসহ ৭৭ পণ্যে কোনো মান নিয়ন্ত্রণ না করা ও কাপড়ের রংসহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য খাদ্যে ব্যবহার করায় প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইডিয়াল এগ্রো প্রোডাক্টস নারায়ণগঞ্জের ঠিকানা ব্যবহার করে এ কাজ করছিল। আর প্রতিষ্ঠানের কারখানা সিল করে ভিতরে সংরক্ষিত মালামাল ধ্বংস করা হয়।রাজধানীর মগবাজারে এসব ব্যবসাপ্রতিষ্ঠানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের নেতৃত্বে এই অভিযানে র‌্যাব-৩ এর একটি দল অংশ নেন।