বিধাতা আমাকে ঋতুরাজ বসন্তে পৃথিবীতে এনেছেন। তার রূপবৈচিত্র্যের নানা গুণের সমাহারে আমাকে গড়েছেন। কিন্তু কুঁড়ি যেমন ফুটন্ত ফুল হয়ে সবাইকে মুগ্ধ করে তেমনি অনেক কুঁড়ি ফোটার আগেই ঝরে যায়। ঠিক আমার জীবনটা তেমনি। আমি শিক্ষকতা করছি২০ বছর ধরে। বেতন দুই হাজারও হয়নি। আদর্শ শিক্ষিকা হিসেবে সবার কাছেপরিচিত। স্কুল-কলেজে অনুষ্ঠানে গান গাইতাম। টিফিনের সময় অনেক শিক্ষিকা ডেকে নিয়ে গান শুনতেন। সেই কণ্ঠটি হারিয়ে যেতে বসেছে। বিভিন্ন পত্রিকায় লিখছি, বইমেলায় কবিতার বই বের হয়েছে কয়েক বছর আগে। কি সেলাই, কি রান্না, ছবি আঁকা—আমার কাজে প্রশংসাই পাচ্ছি। যতটুকু পারি মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করি। কিন্তু এত কিছুর পরও কিছুই করতে পারলাম না।কত স্বপ্ন কত কিছু করার আকাঙ্ক্ষা।সব থেমে যায়। ছেলেমেয়ে বড় হয়েছে। তারা তাদের মতো চলছে। স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, পেনশনের টাকায় সংসার চালানো অসম্ভব। সুতরাং আমার টিউশনির সংখ্যা বাড়াতে হচ্ছে। আমি এত কিছু করে কীপেলাম? সংসারে ঘানি টানতে গিয়ে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। একসময়েহয়তো জীবনপ্রদীপ নিভে যাবে। এভাবেই হয়তো নিভে যায় আমার মতো অনেকের স্বপ্নের বাতি। নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।