স্বপ্ন দেখতে শঙ্কা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায়ই ভাবি, মানুষ কেন পড়াশোনা করে? শুধু ভালো থাকা, নাকি নিজের চিন্তা-চেতনায় পরিবর্তনের জন্যও? সফলতার খবরগুলো পড়লে উৎসাহ পাই। নিজের মধ্যে ভালো কিছু করার তাগিদ অনুভব করি। পরমুহূর্তেই আবার হতাশা মনে ভর করে। এত লেখাপড়া করে নিজের স্বপ্ন কি পূরণ করতে পারব? স্বাবলম্বী হয়েও তো মেয়েদের অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। মনে কষ্ট চেপে তারা সংসার-কাজ একসঙ্গে চালিয়ে যায়। এই তো আমার বান্ধবী সুখী কত কষ্টে আছে। একটি ছেলের সঙ্গে পাঁচ বছরের ভালোবাসার সম্পর্কের পর ওর বিয়ে হয়। পারিবারিক সম্মতিতে বিয়েটা হয়েছিল। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সুখীর বরের মধ্যে পরিবর্তন হতে থাকে। সে নানা বাহনা করে সুখীর কাছে যৌতুক চায়। সুখীর মাথায় তখন যেন বজ্রপাত। এ সে কাকে দেখছে? ওর শ্বশুরবাড়ির সবার ভাবখানা এমন যে এই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তাদের ছেলে ঠকেছে। কোনো কিছুই তারা পায়নি। এমন নির্যাতন সহ্য করে বেঁচে আছে সুখী। ওর মতো শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আজও যৌতুকের জন্য নীরবে কাঁদতে হয়। তখন মনে হয় এত লেখাপড়া শিখে কী করব? স্বপ্ন দেখতেও কত শঙ্কা!পূরবী সরকারমাদারীপুর।