স্বপ্ন বাছাইয়ের একটি সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৭ মে এসেছিলেন রবি এক্সিয়াটা লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (রিসোর্সিং) শারমিন সুলতান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী, অধ্যাপক মো. জাবির আল মুরসালিন ও বাংলাদেশ এন্টারপ্রাইজ অব এডুকেশন অ্যান্ড টেকনোলজি সলিউশন লিমিটেড—বিইএডুটেকের ব্যবস্থাপনা পরিচালক শাহ কামাল সোহাইল। তাঁরা কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। ফিউচার লিডারস অব বাংলাদেশের (এফএলবি) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএর শিক্ষার্থী হোসেন নিয়ামুলকথাবন্ধু: ফিউচার লিডারস অব বাংলাদেশ কী? এর কার্যক্রম কী ধরনের হবে?শাহ কামাল সোহাইল: বিইএডুটেক, প্রথম আলো জবস, ডেইলি স্টার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘ফিউচার লিডারস অব বাংলাদেশ’ শীর্ষক একটি সম্মেলন হতে যাচ্ছে। এটি একটি জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কার্যক্রম। যাঁরা কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নেতৃত্ব নিতে চান, তাঁদের জন্যই এফএলবি অর্থাৎ ফিউচার লিডারস অব বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় শুরুতেই সারা দেশের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অর্থাৎ বিবিএ, এমবিএ ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা বিকম, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন, তাঁদেরই প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে। ২০ মে থেকে ৯ জুন পর্যন্ত নিবন্ধন করা যাবে। সারা দেশ থেকেই নিবন্ধিত হওয়ার সুযোগ আছে।কথাবন্ধু: এ কার্যক্রমের ধাপগুলো কী ধরনের হবে?শাহ কামাল সোহাইল: ৯ জুন নিবন্ধন শেষ হবে। ১০ থেকে ১৬ জুন পর্যন্ত বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের কয়েকটি পরীক্ষা নেওয়া হবে। পর্যায়ক্রমে অনলাইনভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফলের ভিত্তিতে ১৭ জুন লিখিত পরীক্ষার জন্য ঢাকায় নির্বাচিতদের ডাকা হবে। তাঁদের মধ্য থেকে ‘বিজনেস কেস’ প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে।মূল অনুষ্ঠানটি হবে ২৪ ও ২৫ জুন। বাংলাদেশ থেকে বাণিজ্য বিভাগের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে এসে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন এবং বিভিন্ন তথ্য প্রদান করবেন, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে।কথাবন্ধু: শিক্ষার্থীরা কীভাবে নিবন্ধন করবেন এবং এফএলবি থেকে তাঁরা কী ধরনের সুবিধা পাবেন?শাহ কামাল সোহাইল: নিবন্ধনের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় আমাদের বুথ থাকবে। কিছু জায়গায় বুথ থাকবে না, এ জন্য প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগামী ১২ দিন ধরে বিস্তারিত নিয়মকানুন দিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। সেখানে নিবন্ধনের জন্য আবেদনপত্র ও নিয়মাবলি দেওয়া থাকবে। ফেসবুকেও এ কার্যক্রম চলছে। www.facebook.com/flbzone-এর মাধ্যমে যে কেউ আমাদের ফ্যান পেইজে সদস্য হতে পারবেন। ফেসবুক থেকেও আপনি আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া আমাদের ওয়েবসাইট (www.pipilika.com) থেকে নিয়মকানুন ও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র প্রিন্ট করে ফটোকপি করেও জমা দেওয়া যাবে। নিবন্ধন করলেই একজন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা-সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে যেমন অ্যাকাউন্টিং, ফিন্যান্স, অ্যাডভার্টাইজিং, মানবসম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের ওপর গবেষণাভিত্তিক প্রতিবেদন পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে দুই হাজারেরও বেশি গবেষণাভিত্তিক প্রতিবেদন রয়েছে। শিক্ষার্থীদের জন্য তথ্যসমৃদ্ধ কিছু প্রজেক্ট পেপারও রয়েছে। নিবন্ধনের পরে আরও অনেক সুযোগ থাকবে।কথাবন্ধু: বাণিজ্য বিভাগের বাইরে কি কেউ আবেদন করতে পারবেন?শাহ কামাল সোহাইল: আমি আগেও বলেছি, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অর্থাৎ, বিবিএ, এমবিএ ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা বিকম, অনার্স ও মাস্টার্স করছেন, তাঁদেরই প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া যাঁরা বিবিএ, এমবিএ পাস করেছেন, তাঁরাও পারবেন। তবে পাস করার দুই বছরের মধ্যে যাঁরা এসসিএ করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।কথাবন্ধু: শিক্ষক হিসেবে এফএলবিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?মো. জাবির আল মুরসালিন: ব্যবসা শিক্ষাসংক্রান্ত পড়াশোনার মধ্যে দুটি ভাগ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে তত্ত্বীয় জ্ঞান। আরেকটি হচ্ছে হাতে-কলমে শিক্ষা। তাই এফএলবিতে শিক্ষার্থীরা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে প্রশ্ন করতে পারবেন এবং পেশা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।কথাবন্ধু: এখানে পরীক্ষা কেমন হবে এবং কারা উত্তরপত্র দেখবেন?শাহ কামাল সোহাইল: বিষয়ভিত্তিক পড়াশোনা ও সাধারণ জ্ঞান দেখা হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে। শুধু বই নয়, সমসাময়িক বিষয় সম্পর্কে জানতে হবে। এই কার্যক্রমে পেশাদার অনুষদের বেশ কয়েকজন সদস্য পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করবেন। অনেক যাচাই-বাছাই হবে। তবে এখানে কোনো ধরনের দুর্নীতি হবে না।কথাবন্ধু: এফএলবি বিজয়ীরা কী পুরস্কার পাবেন?শাহ কামাল সোহাইল: নিবন্ধন থেকে শুরু করে শেষ পর্যন্ত যাঁরা টিকে থাকবেন, তাঁরাও অনেক কিছু পাবেন। বিজনেস কেস প্রতিযোগিতায় যাঁরা জয়ী হবেন, তাঁরা দেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সুযোগ পাবেন। এ ছাড়া প্রতিভাবান এসব শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বিদেশি বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ পাবেন। আবার পুরস্কার না পেলেও একজন শিক্ষার্থী এফএলবি থেকে অনেক কিছুই অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতের জন্য সম্পদ হয়ে থাকবে।কথাবন্ধু: বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে এ জন্য কী ধরনের সুবিধা দেওয়া হবে?শারমিন সুলতান: এফএলবির ধাপগুলো থেকে যাঁরা বেরিয়ে আসবেন, তাঁরা নিজ দক্ষতা ও যোগ্যতায় বের হয়ে আসবেন। তাই তাঁদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখবে। এতে সবারই অনেক সুবিধা হবে। যাঁদের সিজিপি কম, তাঁরা তাঁদের দক্ষতা দিয়ে এখানে উঠে আসতে পারবেন। উদ্যোক্তা হতে কিন্তু সিজিপি নয়, দরকার মনোবল ও বুদ্ধি। তাই সবারই উচিত এফএলবিতে আবেদন করা। স্বপ্ন বেছে নেওয়ার একটি সুযোগ হচ্ছে ফিউচার লিডারস অব বাংলাদেশ।গ্রন্থনা: সুদীপ দে