স্বরচিত্রের ১০০ মিনিটের আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র শুরু করেছে নতুন আয়োজন। নাম ‘ঐকতান’। এখানে দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন থেকে দশজন নবীন আবৃত্তিশিল্পী আবৃত্তি করবেন। প্রত্যেক আবৃত্তিশিল্পীর জন্য সময় বরাদ্দ থাকবে ১০ মিনিট। আর এখন থেকে প্রতি মাসে নিয়মিত এই আয়োজন করা হবে। গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এই আয়োজনের উদ্বোধন করেন শিমুল মুস্তাফা, রফিকুল ইসলাম, রবীন্দ্র গোপ ও মহিদুল ইসলাম। প্রথম দিনের আয়োজনে অংশ নিয়েছে স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, মুক্তধারা সাংস্কৃতিক চর্চা ও বিকাশ কেন্দ্র এবং উদীচী আবৃত্তি বিভাগের আবৃত্তিশিল্পীরা।স্বরচিত্রের সভাপতি মহিদুল ইসলাম বলেন, ‘আবৃত্তি চর্চায় নতুনদের যথেষ্ট আগ্রহ রয়েছে। নতুনদের উদ্বুদ্ধ করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।’