স্বরশ্রুতির ২৮ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তির দল স্বরশ্রুতি ২৮ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে আজ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয়েছে আবৃত্তিসন্ধ্যার। বিকেল সাড়ে চারটায় আলোচনা, স্মৃতিচারণা ও পুনর্মিলনী, সন্ধ্যা সাড়ে ছয়টায় স্বাগত আবৃত্তি, গ্রন্থিত একক এবং মো. আহ্কাম উল্লাহ্র একক আবৃত্তি। একই সঙ্গে আহ্কাম উল্লাহ্র তিনটি আবৃত্তির সিডি প্রকাশ পাচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন ও মো. আহ্কাম উল্লাহ্র আবৃত্তির সিডির মোড়ক উন্মোচন করবেন আসাদুজ্জামান নূর এমপি।