স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ থেকে জারি করা আদেশে তাঁকে বরখাস্ত করা হয়। সারোয়ার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এক মামলায় গত ১৯ জুলাই গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সারোয়ার হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অ্যাক্টের ধারা ৭৪-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯-এর ১-এর ৯ (ক) ধারায় করা মামলায় ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হয়ে ১৯ জুলাই থেকে কারাগারে আটক ছিলেন। আদেশে বলা হয়, সারোয়ার হোসেন বাংলাদেশ সার্ভিস রুলের পার্ট-১-এর বিধি ৭৩ মোতাবেক ১৯ তারিখ থেকে সাময়িক বরখাস্ত ছিলেন। আজ তাঁকে দাপ্তরিক আদেশে বরখাস্ত করা হয়েছে। তবে বিধি অনুসারে তিনি খোরাকি ভাতা, মঞ্জুরি ও অন্যান্য ভাতা পাবেন।