স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের একান্ত সচিব এ কে এম সাইফুল ইসলাম পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁর দায়িত্ব অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে। সাইফুল ইসলাম পারভেজের জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৪ বিভাগের উপসচিব আবদুল হান্নানকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।আজ সোমবার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।