স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় সম্মান দেখাল ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দল আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ময়দানে পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আগামী এক মাস কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে না—স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এমন ঘোষণার পর ১৪ দল এ সিদ্ধান্ত নেয়।সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও মোহাম্মদপুরের স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, ‘শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ও বিরোধী দলের নৈরাজ্য ঠেকাতে আগামী এক মাস সভা-সমাবেশের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমরা এ নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে আজকের এ সমাবেশ স্থগিত করেছি।’এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী।