স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওনার হাতে এসেছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাইটা গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে পথসভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যে আমরা এই হত্যার পরিকল্পনাকারী বা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের আটক করতে সক্ষম হব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জজ মিয়া’ নাটক খালেদা জিয়ার সরকার সাজিয়েছিল। মহাজোট সরকার ওই নাটকের রহস্য উদঘাটন করেছে। সুতরাং মহাজোট সরকারের তরফ থেকে আর যা-ই হোক, দ্বিতীয় ‘জজ মিয়া’ নাটক সাজানো হবে না।এ সময় সেখানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আবদুল আলীম, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।