স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাকা চৌধুরীর মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার নির্বাহী হাকিম আদালত। সাকা চৌধুরী আজ মঙ্গলবার ১০৭ ধারায় মামলার আরজি নিয়ে আদালতে যান। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আল আমিন এটি খারিজ করে দেন।সাকা চৌধুরী আরজিতে বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তাঁকে ‘যুদ্ধাপরাধী’ বলে বিচারের সম্মুখীন করার কথা বলেছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।