স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যঙ্গচিত্র ব্যবহারের অভিযোগে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ব্যঙ্গচিত্র ব্যবহারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন জাতীয়তাবাদী বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান ও সেবা পার্টির সভাপতি মো. আবু ত্বহা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের একটি ব্যানার টাঙানো হয়। ওই ব্যানারে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যঙ্গচিত্র ও আপত্তিকর বাক্য ব্যবহার করা হয়। বিষয়টি নজরে গেলে কর্মসূচি শুরু হওয়ার আগেই জাতীয় প্রেসক্লাবের সামনে কর্তব্যরত পুলিশ সংগঠনটির সভাপতি শরীফ হাফিজুর রহমান ও সেবা পার্টির সভাপতি মো. আবু ত্বহাকে আটক করে। একই সঙ্গে ব্যানারটিও পুলিশ নিয়ে যায়।জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মরত শাহবাগ থানার পুলিশের পরিদর্শক শহীদ চৌধুরী দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ব্যানারে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যঙ্গচিত্র ব্যবহারের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।