স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের পর আইনজীবী এম ইউ আহমেদকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে। আর এতেই অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। এ অভিযোগ এনে আজ শুক্রবার রাতে রমনা থানায় মামলার জন্য এজাহার দাখিল করেছেন এম ইউ আহমেদের স্ত্রী সেলিনা আহমেদ। পুলিশ এজাহারটি গ্রহণ করেছে। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা মামলা হিসেবে তালিকাভুক্ত হয়নি। এজাহারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ ছয়জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশের মিন্টু রোডস্থ উপ-কমিশনার (ডিসিডিবি, মিন্টু রোড) ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রমনা থানার পুলিশ জানায়, আজ রাত সাড়ে দশটার দিকে সেলিনা আহমেদের সই করা এজাহারটি থানায় নিয়ে যান তাঁর আত্মীয় আইনজীবী মইনুল হক। এ সময় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে ছিলেন না। এজাহারটি গ্রহণ করেন ওই থানার অপারেশন কর্মকর্তা আলতাফ হোসেন।আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আমরা অভিযোগটি গ্রহণ করেছি। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।